বাঁকুড়ায় আগুনে পুড়ে মৃত্যু এক বৃদ্ধার
দি নিউজ লায়ন ; দীপাবলীর সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম রেবা চৌধুরী। বয়স প্রায় ৭৬ বছর। শনিবার রাতে বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃতা রেবা চৌধুরী ইন্দারাগোড়ার বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় থাকেন। শনিবার রাতে বাড়ি থেকে তাঁর অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দীপাবলীতে বাড়িতে প্রদীপ জ্বালাতে গিয়ে কোনোভাবে ওই বৃদ্ধার পরনের শাড়িতে আগুন লেগে যায়। বাড়িতে অপর কেউ না থাকায় অগ্নিদগ্ধ হয়ে বাড়ির মধ্যেই তাঁর মৃত্যু হয়।

Post a Comment